• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
অনেকগুলো ব্যবস্থা নেওয়া হবে, যেগুলো জনপ্রিয় না–ও হতে পারে: সংসদে অর্থমন্ত্রী সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি: তদন্ত কমিটি অবৈধভাবে বিক্রির সময় ২২০০ লিটার জ্বালানিসহ গ্রেফতার ৩ সরকার আরও এক লাখ টন ডিজেল কিনছে সংসদে দুই বিল পাস, বিরোধী দলের আপত্তি জেলা ম্যাজিস্ট্রেট জেলা কারাগার, পরিদর্শন; অনুষ্ঠিত হলো কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম

স্পোর্টস ডেস্ক / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন উঠলেই আলোচনার পালে হাওয়া লাগে। তামিমের মতে, একই বাতাসের ঝাপটা যে আরও দুই সাবেক অধিনায়কের গায়েও লাগছে সেটি যেন অনেকেই ভুলে গেছেন। এই বাস্তবতায় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না। তবে তামিম আজ মনে করিয়ে দিলেন, সাকিবের মতোই একই পরিস্থিতিতে আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং নাইমুর রহমান দুর্জয়।

সাকিব কিংবা মাশরাফিদের ক্রিকেটে ফেরা নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করেছেন বোর্ড প্রধান। তামিম জানান, ‘ক্রিকেটিং যেসব বিষয়ে আমরা সাহায্য করতে পারি, সেখানে আমরা সবসময় আছি। তারা যদি তাদের সমস্যাগুলো সমাধান করে আসেন, আমরা তাদের উন্মুক্ত বাহুতে স্বাগত জানাব।’

এই সংকট নিরসনে সরকারের উচ্চ মহলের সংকেতও পেয়েছেন তামিম। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বরাত দিয়ে তিনি জানান, মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে নমনীয় মনোভাব দেখানোর কথা বলা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় থেকে সাকিবের ফেরা নিয়ে নানা গুঞ্জন চললেও তা এখনো আলোর মুখ দেখেনি। তবে বর্তমান বিসিবি সভাপতির বক্তব্যে স্পষ্ট যে, সমাধানের দরজা সবার জন্যই খোলা রাখা হয়েছে। তবে সেই পথে হাঁটার প্রাথমিক উদ্যোগটা নিতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়দেরই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category