• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Headline
অনেকগুলো ব্যবস্থা নেওয়া হবে, যেগুলো জনপ্রিয় না–ও হতে পারে: সংসদে অর্থমন্ত্রী সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি: তদন্ত কমিটি অবৈধভাবে বিক্রির সময় ২২০০ লিটার জ্বালানিসহ গ্রেফতার ৩ সরকার আরও এক লাখ টন ডিজেল কিনছে সংসদে দুই বিল পাস, বিরোধী দলের আপত্তি জেলা ম্যাজিস্ট্রেট জেলা কারাগার, পরিদর্শন; অনুষ্ঠিত হলো কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

                                                  স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথভাবে ব্যয় করা হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথভাবে ব্যয় করা হয়নি। এর ফলে কিছু কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। ভ্যাকসিনসহ মানবসম্পদে কোনো কিছুরই সংকট নেই।

একই অনুষ্ঠানে সংক্রামক রোগের বিস্তার রোধে বাংলাদেশকে বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৬ লাখ মার্কিন ডলার মূল্যের ‘জিন এক্সপার্ট কার্ট্রিজ’ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্সের যক্ষ্মার (টিবি) ওষুধ হস্তান্তর করেন।

মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার এবং সুশাসন জোরদারে কাজ করছে। তিনি ভবিষ্যতে যক্ষ্মা শনাক্তকরণ আরো দ্রুত ও কার্যকর করতে নিম্নলিখিত পদক্ষেপের কথা জানান। সেগুলো হচ্ছে—কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ডিজিটাল এক্স-রে প্রবর্তন, নতুন প্রজন্মের জিন সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার ও শিশু-বান্ধব ডায়াগনস্টিক ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশকে একটি সুস্থ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category