• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Headline
হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ‘আগুন’, চার বছরের মধ্যে সর্বোচ্চ ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে পণ্যের দাম ১৬% বাড়তে পারে: বিশ্বব্যাংক রাজধানীতে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে আটক ৪ আইপিএলে নেতৃত্বে বড় পরিবর্তন, চার অধিনায়ক পদ হারাতে পারেন মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ ফায়ার সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১৯৭ জন পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও পুনঃখনন করবে সরকার

হজ পালনে বেতনসহ ১৫ দিন ছুটি, সৌদির ঘোষণা

ধর্ম ডেস্ক / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সৌদি আরবে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন এক ঘোষণায় জানানো হয়েছে, দেশটিতে কর্মরত কর্মীরা হজ পালনের জন্য সর্বোচ্চ ১৫ দিনের বেতনসহ ছুটি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সৌদি শ্রম আইন ও অধিকারের আওতায় এই নিয়ম কার্যকর করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একজন কর্মী টানা ১০ থেকে ১৫ দিনের বেতনসহ ছুটি উপভোগ করতে পারবেন। এই ছুটির মেয়াদের মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এই বিশেষ সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি শর্ত দেওয়া হয়েছে। কর্মীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমপক্ষে টানা দুই বছর কর্মরত থাকতে হবে।

ঘোষণায় আরও বলা হয়েছে, এই হজকালীন ছুটি কোনো কর্মী তার চাকরি জীবনে মাত্র একবারই পাবেন। এছাড়া এই সুবিধা শুধু তারাই পাবেন, যারা এর আগে কখনো হজ পালন করেননি।

তবে ব্যবসায়িক কার্যক্রম ও কর্মস্থলের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে মালিকপক্ষ বা নিয়োগকর্তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে, প্রতি বছর কতজন কর্মী এই ছুটির আওতায় হজ করতে যাবেন। অর্থাৎ প্রতিষ্ঠানের অপারেশনাল চাহিদা অনুযায়ী ছুটির সংখ্যা নির্ধারণের বিষয়টি কর্তৃপক্ষের এখতিয়ারে থাকবে।

মন্ত্রণালয় মনে করছে, এই আইনি কাঠামোর ফলে সৌদিতে কর্মরত মুসলিম কর্মীদের ধর্মীয় বিধান পালন আরও সহজ হবে এবং তাদের শ্রম অধিকার নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category