• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিলেন সাকিব আল হাসান বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তিতে স্বাক্ষর করল বিমান স্কুল ফিডিংয়ে দিনাজপুরের প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন এপ্রিলের ২৯ দিনে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয় দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর মনু নদীর ভাঙ্গন, খোলা আকাশের নিচে অসংখ্য পরিবার অনেকগুলো ব্যবস্থা নেওয়া হবে, যেগুলো জনপ্রিয় না–ও হতে পারে: সংসদে অর্থমন্ত্রী সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি: তদন্ত কমিটি অবৈধভাবে বিক্রির সময় ২২০০ লিটার জ্বালানিসহ গ্রেফতার ৩

এপ্রিলের ২৯ দিনে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

                                                                  ফাইল ছবি

চলতি এপ্রিলে দেশে তিন বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ মাসের ২৯ দিনে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স। 

 বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে দেশে মোট ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ২৯ এপ্রিলেই ৯৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছরের একই সময়ে (এপ্রিল, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার।

এর আগে মার্চে দেশের ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রেমিট্যান্স আসে। ওই সময় মার্চের ৩১ দিনে দেশে মোট ৩ দশমিক ৭৫ বিলিয়ন বা ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠায় প্রবাসীরা।

 তারও আগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও তিন বিলিয়ন ডলার ছাড়ায় রেমিট্যান্স। এরমধ্যে গত জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category