• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
এপ্রিলের ২৯ দিনে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয় দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর মনু নদীর ভাঙনে মৌলভীবাজারে মানবিক বিপর্যয়: খোলা আকাশের নিচে দিন কাটছে অসংখ্য পরিবার অনেকগুলো ব্যবস্থা নেওয়া হবে, যেগুলো জনপ্রিয় না–ও হতে পারে: সংসদে অর্থমন্ত্রী সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি: তদন্ত কমিটি অবৈধভাবে বিক্রির সময় ২২০০ লিটার জ্বালানিসহ গ্রেফতার ৩ সরকার আরও এক লাখ টন ডিজেল কিনছে সংসদে দুই বিল পাস, বিরোধী দলের আপত্তি জেলা ম্যাজিস্ট্রেট জেলা কারাগার, পরিদর্শন; অনুষ্ঠিত হলো কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা

অবৈধভাবে বিক্রির সময় ২২০০ লিটার জ্বালানিসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি ময়মনসিংহ / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

                                                                        ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধভাবে বিক্রির সময় ২ হাজার ২০০ লিটার জ্বালানিসহ ট্যাঙ্ক লড়ি জব্দ করেছে পুলিশ। একই সাথে ক্রেতা, ট্যাঙ্কের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, জ্বালানি ক্রেতা ফুলবাড়িয়ার উসমান আলী, সিরাজগঞ্জ জেলার লড়ি চালক সোহেল রানা (৪০) ও চালকের সহকারী হৃদয় আহমেদ (২৩)।

এর আগে (৩০ ডিসেম্বর) রাতে ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদি হয়ে গ্রেফতার তিন জনের নামে ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মামলা করেন।

এসআই শামীম হোসেন বলেন, বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জের হাটখালি বাজার এলাকায় লড়ি থেকে জ্বালানি বিক্রি করা হচ্ছে, এমন খবর পেয়ে সাথে সাথে ওই বাজারে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের বেশ কয়েকজন পালিয়ে যায়। এসময় স্থানীয় উসমান আলী, লড়ির চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ও সহকারী জানায়, তারা সিরাজগঞ্জ থেকে জ্বালানি মুক্তাগাছার সেভেন স্টার ফিলিং স্টেশনে দেয়ার জন্য এসেছিল। সেখানে জ্বালানি না দিয়ে তারা অবৈধভাবে ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জের হাটখালি বাজারের উসমান মিয়ার কাছে বিক্রি করছিলেন।

তিনি আরও বলেন, গ্রেফতার চালক ও সহকারীর কাছ থেকে জ্বালানির একটি স্লিপ পাওয়া গেছে। ওই স্লিপে সেভেন স্টার ফিলিং স্টেশন নাম উল্লেখ্য করা আছে। তবে, ফিলিং স্টেশনের কোন ঠিকানা দেয়া ছিল না। মুক্তাগাছার সত্রাশিয়া বাজারে সেভেন স্টার ফিলিং স্টেশন আছে। তবে, এ ঘটনার সাথে ওই ফিলিং স্টেশনের কোন যোগসূত্র আছে কিনা জানা নেই।

স্থানীয় একটি সূত্রের দাবি, পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ হাটখালি বাজারে সোহেল মিয়া খুচরা জ্বালানি বিক্রি করেন। তার সরকারি এনওসি রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন পাম্পের সাথে যোগসাজন করে রাতের আধারে অধিক দামে জ্বালানি বিক্রি করেন। তবে, দিনের বেলায় তিনি দোকান বন্ধ রাখেন। ২ হাজার ২০০ লিটার জ্বালানি জব্দের সাথে তার সম্পৃক্তা রয়েছে।

অভিযোগ অস্বীকার করে সোহেল মিয়া বলেন, আমার এনওসি আছে এবং ৩০০ লিটার জ্বালানি মজুদ করে বিক্রির অনুমোদন আছে। তবে, এই সঙ্কট মুহূর্তে জ্বালানি না পেয়ে আমার প্রতিষ্ঠান বন্ধ রেখেছি।

এসআই শামীম হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেফতার করে মামলা দিয়েছি। তাদের বৃহস্পতিবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছি। এই ঘটনার আরও বেশ কয়েকজন জড়িত আছে। যারা ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পালিয়ে গেছে। তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আসামিদের আদালতে তোলা হলে বিচারক রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category