• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাতীয় সংসদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, এখনই নাম দিচ্ছে না বিরোধী দল কেউ পাঁচ মিনিটে গোল দিয়ে ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়: সংসদে প্রতিমন্ত্রী নুরুল হক স্বাস্থ্য অধিদপ্তর হটস্পট ৩০ উপজেলায় টিকায় কমছে হাম সংক্রমণ ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন : প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে প্রস্তাব উত্থাপনের আহ্বান রুমিন ফারহানার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী, সংরক্ষিত নারী আসনে ৪৯ জন গেজেট বৃহস্পতিবার হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে ট্রলি থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি / ৬ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে মো. জাহিদুল ইসলাম (৩০) নামের এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম ছিটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহিদুল ইসলাম উপজেলার আওরাবুনিয়া গ্রামের (৮নং ওয়ার্ড) মো. ইউনুস হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালক জাহিদুল বালুবোঝাই ট্রলি নিয়ে পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গিয়ে ট্রলিটি ঘোরানোর চেষ্টা করছিলেন। ট্রলিটি পিছনের গিয়ারে নিয়ে পেছানোর সময় চাকা রাস্তা পার হয়ে গেটের দিকে চলে যাওয়ার মুহূর্তে হঠাৎ চাকা বালুর মধ্যে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ আকস্মিকভাবে উপরের দিকে জেগে গেলে চালক জাহিদুল পিছনের দিকে ছিটকে পড়ে বিদ্যালয়ের গেটের সঙ্গে মাথার পেছনের অংশে গুরুতর আঘাত লেগে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে পাশ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাসের রায়হান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োগক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category