• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাতীয় সংসদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, এখনই নাম দিচ্ছে না বিরোধী দল কেউ পাঁচ মিনিটে গোল দিয়ে ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়: সংসদে প্রতিমন্ত্রী নুরুল হক স্বাস্থ্য অধিদপ্তর হটস্পট ৩০ উপজেলায় টিকায় কমছে হাম সংক্রমণ ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে ‘নারী প্রধান’ টাকা পেয়েছেন : প্রধানমন্ত্রী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে সংসদে প্রস্তাব উত্থাপনের আহ্বান রুমিন ফারহানার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী, সংরক্ষিত নারী আসনে ৪৯ জন গেজেট বৃহস্পতিবার হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

কেউ পাঁচ মিনিটে গোল দিয়ে ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়: সংসদে প্রতিমন্ত্রী নুরুল হক

বিশেষ প্রতিনিধি / ২৩ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর ছবি: সংসদ টিভির ভিডিও থেকে

মুক্তিযুদ্ধের বয়ানের মতো জুলাই আন্দোলনকে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করার চেষ্টা করছে বলে সংসদে অভিযোগ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

নুরুল হক বলেন, ‘আমরা যে লড়াইটা করেছি, যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের ৯০ মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ ৫ মিনিটে গোল দিয়ে দিয়েছে। তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়।’

জুলাই সনদ নিয়ে বিরোধীদলীয় জোটের বক্তব্য প্রসঙ্গে বিএনপি জোটের এই সংসদ সদস্য বলেন, জুলাই সনদে পরিষ্কারভাবে বলা ছিল, যে বিষয়গুলোতে আমরা একসঙ্গে পৌঁছাতে পারছি না, রাজনৈতিক দলসমূহ সেগুলো জনগণের কাছে নিয়ে যাবে। জনগণ যার পক্ষে ম্যান্ডেট দেবে, তারা তাদের মতো করে করবে। আজকে জুলাই সনদের যে ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল, নোট অব ডিসেন্ট ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে মিথ্যা…সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে…। আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category