• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
নানক-তাপসের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৭ মে জেলাজুড়ে উৎসবের আমেজ, সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতারক চক্র যেভাবে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে  বিভ্রান্তি ছড়াচ্ছে, জানালেন মাহদী আমিন কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় যুবশক্তির নতুন কমিটি, সভাপতি তারিকুল ও সম্পাদক ফরহাদ আজকের মুদ্রার রেট: ২৬ এপ্রিল ২০২৬ মাদকসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী, উদ্ধার ৯ কেজি গাঁজা টাইগারদের টি-টোয়েন্টি দলে নতুন মুখ শারমিন সুলতানা এসএসসি পাসে চাকরির সুযোগ, ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়োগ কম তেলে রান্না, জানুন প্রয়োজনীয় টিপস

মাদকসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী, উদ্ধার ৯ কেজি গাঁজা

নিজস্ব প্রতিবেদক / ০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এন.এম ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে মো. রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী মোসা. জমিলা বেগম (৪০) ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জমিলা বেগমের বাড়িতে বিক্রির জন্য বিপুল পরিমাণ গাঁজা মজুদ করা হয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে চারটার দিকে পুলিশ ওই বাড়িতে হানা দিলে রাকিব ও জামিলা বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে রাকিব ও জমিলা দম্পতিকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category