• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
নানক-তাপসের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৭ মে জেলাজুড়ে উৎসবের আমেজ, সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতারক চক্র যেভাবে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে  বিভ্রান্তি ছড়াচ্ছে, জানালেন মাহদী আমিন কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জাতীয় যুবশক্তির নতুন কমিটি, সভাপতি তারিকুল ও সম্পাদক ফরহাদ আজকের মুদ্রার রেট: ২৬ এপ্রিল ২০২৬ মাদকসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী, উদ্ধার ৯ কেজি গাঁজা টাইগারদের টি-টোয়েন্টি দলে নতুন মুখ শারমিন সুলতানা এসএসসি পাসে চাকরির সুযোগ, ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়োগ কম তেলে রান্না, জানুন প্রয়োজনীয় টিপস

টাইগারদের টি-টোয়েন্টি দলে নতুন মুখ শারমিন সুলতানা

ক্রীড়া প্রতিবেদক / ০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের জার্সি প্রথমবার গায়ে জড়িয়েছেন ২০১৭ সালে। অথচ ৯ বছর পেরিয়ে গেলেও দেশের হয়ে কখনো টি-টোয়েন্টি খেলা হয়নি।

সেই অপেক্ষা এবার ঘুচতে পারে শারমিন সুলতানার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে স্কোয়াডে রেখেছে বিসিবি।

১৫ সদস্যের দলে আর কোনো চমক নেই। দলকে যথারীতি নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দিয়েই ৭ বছর পর এই সংস্করণে ফেরেন শারমিন। ৩২ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার এবার টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায়।

আগামী জুনে ইংল্যান্ডে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতির বড় মঞ্চ আসন্ন টি-টোয়েন্টি সিরিজ। তাই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে মোটামুটি গোছানো দল নিয়েই নামবে বাংংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ তিনটি ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২ মে।সব কটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বাংলাদেশের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।

স্ট্যান্ড বাই: ফারজানা হক, শরীফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category