• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত ঐতিহাসিক যাত্রা রূপপুরে জ্বালানি লোডিংয়ের বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ধান জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত হজযাত্রীদের সেবায় মক্কায় বিশেষ উদ্যোগ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ জিতলেন তমা রশিদ যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ১১ কেন্দ্র স্থগিত কোস্ট গার্ডকে আধুনিক করতে পদক্ষেপ নিয়েছে সরকার—স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ইরান যুদ্ধ : নজরুল ইসলাম খান

অনলাইন ডেস্ক / ১০ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ। এই যুদ্ধের প্রভাবে দেশের বহু উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে।

শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর বৈশ্বিক অস্থিরতার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই প্রবীণ নেতা।

নজরুল ইসলাম খান জানান, আগামী পহেলা মে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। দুপুর আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতিতে এই সমাবেশ সফল করার ঘোষণা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category