• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সদস্য দেশকে বহিষ্কার করার কোনো বিধান জোটে নেই: ন্যাটো

নিজস্ব প্রতিবেদক / ৩৯ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সামরিক জোট ন্যাটো বলেছে, তাদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে কোনো সদস্যরাষ্ট্রকে বহিষ্কার বা তাদের সদস্যপদ স্থগিত করার কোনো ব্যবস্থা নেই। ইরান যুদ্ধে স্পেনের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় যুক্তরাষ্ট্র দেশটিকে ন্যাটো থেকে বাদ দেওয়ার জন্য তৎপরতা চালাতে পারে—এমন একটি প্রতিবেদন প্রকাশের পর সামরিক জোটটি এ ব্যাখ্যা দিয়েছে।

এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনটি প্রকাশ করেছে রয়টার্স। পেন্টাগনের অভ্যন্তরীণ ই–মেইলের প্রসঙ্গ টেনে ওই কর্মকর্তা বলেছেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি সহায়তা ও সমর্থন করতে ব্যর্থ হওয়া ন্যাটো মিত্রদের শাস্তির আওতায় আনতে বিভিন্ন বিকল্প পথ খুঁজছে ওয়াশিংটন।

আরও বলা হয়, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর যুক্তরাজ্যের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনা করার কথাও ভাবা হয়েছে। এ দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ রয়েছে।

ন্যাটোর এক কর্মকর্তা বিবিসিকে বলেন, জোটের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে সদস্যপদ স্থগিত করা বা কোনো দেশকে বহিষ্কার করার কোনো বিধান নেই।

স্পেনের শীর্ষ নেতৃত্বও এ প্রতিবেদনের দাবি নাকচ করে দিয়েছেন।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের জন্য ‘সবকিছু করার পরও’ অনেক সময় তারা ওয়াশিংটনের পাশে থাকে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category