• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারের চাতলা শুল্ক স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগ নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু নাটোরে নলডাঙ্গায় অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, জরিমানা ২০ হাজার মৌলভীবাজারে বিদ্যুৎ না থাকার সুযোগে দুই বোনকে ধর্ষণ চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা শ্রীমঙ্গলে ‘শাপলাবাগ’ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়াসহ ৫ জন গ্রেফতার শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ট্রাক জব্দ করেছে পুলিশ মিরতিংগা চা বাগানে বৃক্ষ নিধন, হুমকির মুখে বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত এক ছাদে হাজার স্বপ্ন—নাটোরের ব্যাংকার আশরাফি নোমানের সবুজ বিপ্লবে বদলাচ্ছে নগর জীবনের পরিবেশচিত্র সংবাদ সম্মেলনে হামলা-ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ: কমলগঞ্জে ভূমিদস্যুদের কবলে নিরীহ পরিবার ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা

নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: / ১ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) তিনি এ তথ্য জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৭৬ বছর বয়সী এই নেতা বলেন, দুই মাস আগে তার ক্যানসার ধরা পড়লেও তিনি ইচ্ছাকৃতভাবে প্রতিবেদন প্রকাশ বিলম্ব করেন। তার দাবি, ইরান যেন বিষয়টি নিয়ে প্রচারণা চালাতে না পারে, সে কারণেই এই সিদ্ধান্ত।

২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেটের সমস্যার জন্য অস্ত্রোপচার করান নেতানিয়াহু। পরবর্তী নিয়মিত পরীক্ষায় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের চিঠিতে বলা হয়েছে, এটি খুব প্রাথমিক পর্যায়ের একটি ক্ষুদ্র টিউমার, যা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। অন্যান্য পরীক্ষাতেও কোনো জটিলতার ইঙ্গিত পাওয়া যায়নি।

নেতানিয়াহু দাবি করেছেন, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category