কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৪ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জব্দকৃত শাড়ীর আনুমানিকমূল্য ৮৪লাখ ৫৭হাজার ৫০০ টাকা।
বিজিবি জনায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৮৪ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী জব্দ করেছে।বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)
আজ রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ শশীদল বিওপির টহলদল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্য বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।