• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline
এক ছাদে হাজার স্বপ্ন—নাটোরের ব্যাংকার আশরাফি নোমানের সবুজ বিপ্লবে বদলাচ্ছে নগর জীবনের পরিবেশচিত্র সংবাদ সম্মেলনে হামলা-ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ: কমলগঞ্জে ভূমিদস্যুদের কবলে নিরীহ পরিবার ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা পেটান করলে বিএনপি নেতা রানা প্লাজা ট্র্যাজেডি : বছর যায়, বিচার শেষ হয় না শাহবাগে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ বিমান বাহিনীতে নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ প্রথমবার বৈদ্যুতিক স্কুটার কিনলে কী কী দেখে কিনবেন

দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি

নিজস্ব প্রতিবেদক / ১৮ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্মত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (২২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে প্রধানমন্ত্রী এ কথা জানান।

 

প্রধানমন্ত্রী বলেন, আমি প্রথমেই বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলীয় সকল সংসদ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম, সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিরোধীদলীয় নেতা যে বিষয়টি উপস্থাপন করেছেন এবং এই মুহূর্তে আমরা যে সংসদে দাঁড়িয়ে আছি, এই সংসদটি বহু শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত। বাংলাদেশের মানুষের আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের আশা-আকাঙ্ক্ষার ওপরেই এই সংসদ প্রতিষ্ঠিত। সে কারণেই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, তা নিয়ে হয়তো আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে; তবে বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা কেউ অস্বীকার করছি না। এই বিষয়টি শুধু বাংলাদেশের জন্য নয়, বর্তমান বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় সমগ্র বিশ্বের জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, তা বাংলাদেশসহ প্রতিটি দেশ ও জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category