সার্কুলার অনুযায়ী, বিশেষায়িত অঞ্চলের বাইরে পরিচালিত উৎপাদন ও সেবা খাতের বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক প্রয়োজনে বিদেশি মূল কোম্পানি, সহযোগী প্রতিষ্ঠান অথবা শেয়ারহোল্ডারদের কাছ থেকে স্বল্পমেয়াদি ঋণ নিতে পারবে। কার্যকরী মূলধনের জন্য সুদবিহীন ঋণ গ্রহণে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। একই সঙ্গে সুদযুক্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ বার্ষিক অল-ইন-কস্ট ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এ ধরনের ঋণের মূল অর্থ ও সুদ এককালীন (বুলেট) পরিশোধ করতে হবে এবং সর্বোচ্চ তিন বছর পর্যন্ত রোলওভার করা যাবে।