• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

এখনই কার্যকর পদক্ষেপের বিকল্প নেই জলবায়ু পরিবর্তন মোকাবিলায়: ড. জিয়াউদ্দীন

চট্টগ্রাম ব্যুরো / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির কারণে ৫ জুনের পরিবর্তে ৯ জুলাই পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ফয়সল আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান।

স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।

আলোচনা সভায় বক্তারা তীব্র দাবদাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাবসহ চলমান জলবায়ু সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণদের জলবায়ু আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে প্লাস্টিক দূষণ কমানো, বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পাহাড় কাটা ও জলাশয় ভরাট বন্ধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, আজকের ছোট ছোট সচেতন উদ্যোগই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারে। তাই পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ব্যক্তি থেকে প্রাতিষ্ঠানিক- সব পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও বই বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত অতিথিদের মাঝে পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।

এ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মাসব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করে। কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক অনুষ্ঠান এবং পরিবেশবিষয়ক মতবিনিময় সভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category