• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
কাঁঠালিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা: মাদক নির্মূল ও অপরাধ দমনে জোরালো পদক্ষেপের তাগিদ রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আটক ​ভারতে পালানোর সময় 

বেনাপোল প্রতিনিধি / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

  শাহরিয়ার করিমকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। ছবি :বর্তমান বাংলাদেশ
বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহরিয়ার করিমকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
​
বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।
আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ সদর উপজেলার উকিলপাড়া গ্রামের বাসিন্দা।
​ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে শাহরিয়ার করিম বিকেলে ইমিগ্রেশন কাউন্টারে আসেন। পাসপোর্ট ও তথ্য যাচাই-বাছাই করার সময় স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। এরপরই তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) এর অধীনে একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলার কারণেই বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা দিয়ে তার নাম স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
​
​বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
​
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, শাহরিয়ার করিমের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ঝিনাইদহ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশের একটি টিম রওনা হয়েছে, তারা পৌঁছালেই আসামিকে তাদের কাছে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category