• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

কোন কোন দল মুখোমুখি বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ৮৯ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। ছবি : সংগৃহীত
দেখতে দেখতে ৪৮ দলের বিশ্বকাপ ধীরে ধীরে ফাইনালের আরও এক ধাপ কাছে পৌঁছে গেছে। শেষ ষোলো থেকে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে আটটি দল। চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। এরপর শুরু হবে শিরোপার লড়াইয়ের আরও কঠিন পর্ব।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। শেষ ষোলোতে মরক্কো ৩-০ গোলে কানাডাকে, ফ্রান্স ১-০ গোলে প্যারাগুয়েকে, নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে, ইংল্যান্ড ৩-২ গোলে মেক্সিকোকে, স্পেন ১-০ গোলে পর্তুগালকে, বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে, আর্জেন্টিনা ৩-২ গোলে মিসরকে হারিয়েছে। সর্বশেষ কলাম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৩-৪ গোলে জয় পেয়েছে সুইজারল্যান্ড।
কোয়ার্টার ফাইনালে ৯ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ১০ জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে খেলবে স্পেন ও বেলজিয়াম। ১১ জুলাই মায়ামি স্টেডিয়ামে হবে নরওয়ে-ইংল্যান্ড লড়াই। আর ১২ জুলাই কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড/কলম্বিয়া ম্যাচের বিজয়ীরা মুখোমুখি হবে শেষ কোয়ার্টার ফাইনালে।
কোয়ার্টার ফাইনালের সূচি
  • বৃহস্পতিবার, ৯ জুলাই

ফ্রান্স বনাম মরক্কো

সময় রাত ২টা

ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস

  • শুক্রবার, ১০ জুলাই

স্পেন বনাম বেলজিয়াম

সময় রাত ১টা

ভেন্যু: সোফাই স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া

  • শনিবার, ১১ জুলাই

নরওয়ে বনাম ইংল্যান্ড

সময় রাত ৩টা

ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস

  • রোববার, ১২ জুলাই

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড

সময় সকাল ৭টা

ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category