• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

রাণীনগরে পুকুর খননকারীদের অবহেলায় শিশুর মৃত্যুর ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ২৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নওগাঁর রাণীনগরে অবৈধভাবে পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় পুকুর খননকারীসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অবহেলাজনিত নরহত্যা মামলা হয়েছে। রোববার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে পুকুর মালিক, পুকুর খননকারী ও ভেকু মেশিনের ড্রাইভারসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা একজনকে আসামি করে রাণীনগর থানায় এই মামলা দায়ের করেন।

এর আগে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া পূর্বপাড়া গ্রামে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশু রবিউল মারা যান। নিহত শিশু রবিউল ধনপাড়া পূর্বপাড়া গ্রামের ময়নুল হকের ছেলে।

শিশু রবিউলের মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আর ঘটনাস্থল থেকে ভেকু (এস্কেভেটর) মেশিন জব্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ধনপাড়া গ্রামের জাকির হোসেন ফসিল, একই গ্রামের মাজেদুল দেওয়ান ও আব্দুল জলিল সরদারের নামে গ্রামে একটি যৌথ পুকুর রয়েছে। ওই পুকুর খননের জন্য ধনপাড়া গ্রামের জাকির হোসেন, হামিদপুরের অর্জুন কুমার, চরকানাই ডাঙ্গাপাড়ার ইসারত আলী ও আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের বেলাল হোসেন দায়িত্ব নিয়ে কয়েকদিন আগে একটি ভেকু মেশিন নিয়ে এসে অবৈধভাবে ওই পুকুর খনন করছিলেন। বোরবার বেলা ১১টার দিকে হৃদয় হোসেন নামে ভেকু মেশিনের ড্রাইভার পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ছেঁড়া তার পুকুর খননকারীদের মেরামত করতে বলেন। কিন্তু স্থানীয়দের কথায় গুরুত্ব না দিয়ে ওই অবস্থায় পুকুর খননের কাজ করছিল তারা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে শিশু রবিউল খেলাধুলা করার সময় বিদ্যুতের লাইনের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশু রবিউলকে মৃত ঘোষণা করেন।

শিশুর বাবা ময়নুল হক বলেন, রবিউল ছিল আমাদের পরিবারের একমাত্র সন্তান। বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করার জন্য স্থানীয় লোকজন বার বার বললেও কারো কথায় কর্ণপাত করেনি পুকুর খননকারীরা। ছেলের মৃত্যুর ঘটনায় আমি থানায় মামলা দায়ের করেছি। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রোববার রাতেই ভেকু (এস্কেভেটর) মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category