• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

রাণীনগরে ভেকু মেশিনে ছেঁড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১১৪ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 নওগাঁর রাণীনগরে অবৈধভাবে পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া পূর্বপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত শিশু রবিউল ধনপাড়া পূর্বপাড়া গ্রামের ময়নুলের ছেলে। এই মৃত্যুর ঘটনাটি ঘটার পর থেকে ওই গ্রামের স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধনপাড়া পূর্বপাড়া গ্রামের জাকির, জলিল ও বেলালসহ কয়েকজন মিলে ভেকু মেশিন নিয়ে এসে গ্রামে কয়েকদিন থেকে একটি পুকুর অবৈধভাবে খনন করছিলেন। বোরবার বেলা ১১টার দিকে পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ছেঁড়া তার তাদের ঠিক (মেরামত) করতে বললে তারা বিদ্যুতের তার ঠিক করেননি। বিকেল সাড়ে ৩টার দিকে শিশু বরিউল খেলাধুলা করার সময় বিদ্যুতের লাইনের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ- অবৈধভাবে পুকুর খননকারীরা বিদ্যুতের ছেঁড়া তার ঠিক (মেরামত) না করায় তাদের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

এ ব্যাপারে অবৈধ পুকুর খননকারী ব্যক্তিদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়া সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category