• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

রাণীনগরে এক মঞ্চে হয়ে গেল ছয়টি বিতরণ অনুষ্ঠান

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১২৪ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলায় চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী বিতরণ, আইপিএস সরববাহকরণ, যন্ত্রাংশ বিতরণ, খেলাধুলা সামগ্রী বিতরণসহ এক মঞ্চে সাতটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করেন।

এদিন স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ১৫ জনের মাঝে অনুদানের চেক বিতরণ, ২২ জনের মাঝে জিআর নগদ অর্থ-চেক বিতরণ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসসহ অধিনস্ত দপ্তরসমূহে চিকিৎসা সামগ্রী বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস সরবরাহকরণ, উপজেলা শিল্পকলা একাডেমিতে যন্ত্রাংশ বিতরণ, এতিমখানা ও শিশু সদনে চেক বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফার্ষ্ট এইড বক্স ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং দুইদিন ব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category