• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

‎​কালিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীর বাড়ির  লোকজন পলাতক

‎‎​শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি / ৬১ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

‎​নড়াইল জেলার  কালিয়া উপজেলা চাচুড়ী ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামের এক গৃহবধূ লাজিনা আক্তারের  রহস্যজনক মৃত্যু হয়। তিনি একই উপজেলার পিরোলী গ্রামের খানকাহ্পাড়া মোঃ মোজাম মল্লিকের কণ্যা। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় চাঁচুড়ী ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মৃত্যদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী আব্দুর রহমান শেখসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
‎​নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামের জামাল শেখের  ছেলে আব্দুর রহমান শেখের সঙ্গে লাজিনার বিবাহ হয়। তাদের সংসারে চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে স্থানীয়দের মাধ্যমে মৃত লাজিনার পিতা মোজাম মল্লিক জানতে পারেন যে, তার মেয়ে লাজিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে লাজিনার শ্বশুর বাড়িতে গিয়ে দেখা যায়, তার লাশ উঠানে পড়ে আছে । কিন্তু লাজিনার স্বামী জামাল শেখ, শ্বশুর, শাশুড়িসহ বাড়ির সকলেই গা ঢাকা দিয়েছেন। নিহতের স্বজন এবং প্রতিবেশীদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে এবং লাজিনার শরীরের বিভিন্ন চিহ্নের ওপর ভিত্তি করে এলাকাবাসীর ধারণা, তাকে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তাছাড়া, ঘটনার পর থেকে বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ রেখে পরিবারের সবার এমন পলায়ন সন্দেহ আরও ঘনীভূত করেছে।
‎​ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিষয়ে এলাকাবাসী ও নিহতের পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের আইনের আওতায়  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
‎​এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এমন নির্মম ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের মুখোমুখি করা হোক। এ ঘটনায় আইনি পদক্ষেপের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
কালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী সাংবাদিক দের জানান সত্য উদঘাটন করতে পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে,এবং আইনি প্রক্রিয়ায় সব রকম কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category