• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Headline
সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মামলা জটের কারণে ৩২ হাজার শিক্ষক নিয়োগ থমকে আছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন। গ্রাফিক্স: ইত্তেফাক

শিক্ষামন্ত্রী বলেন, আইনি জটিলতার কারণে শত শত প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে ২০১৭ সালের একটি মামলার কারণে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে আছে।

তিনি আরও জানান, এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় নকলের ধরন পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে ডিজিটাল মাধ্যমে নকলের প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল নজরদারি ব্যবস্থা জোরদার করা হবে। দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, যেসব উপজেলায় পরীক্ষায় ভালো ফল হবে, সেসব এলাকার সংসদ সদস্যদের জন্য সম্মানসূচক স্বীকৃতি বা গোল্ড মেডেল প্রদানের বিষয়টি বিবেচনায় রয়েছে।

এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার ৬৭০টি বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দেশের ভেতরে আলাদা কোনো শিক্ষা কাঠামো গড়ে উঠতে দেওয়া হবে না। জাতীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় রেখে পার্বত্য অঞ্চলের শিক্ষার উন্নয়নে কাজ করা হবে।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহসহ শিক্ষা বোর্ডগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category