• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

নিজস্ব প্রতিবেদক বর্তমান বাংলাদেশ / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু। মঙ্গলবার (২৩ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

বাজেট আলোচনায় বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন এবং তাকে সহযোগিতা করুন। কারণ, কারো কারো কর্মকাণ্ডের কারণে যদি আবারো ‘দানব হাসিনা’ ফিরে আসে—আল্লাহ না করুক—তবে যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা তিনি কালো করে ছাড়বেন।

বাজেট ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর ছাড় দেওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে তা আর কমাতে চান না, তাই বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে। এছাড়া ব্যাংক থেকে যারা টাকা লুটপাট করেছেন এবং গ্রাহকের আমানত বিদেশে পাচার করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাচারকারীদের সম্পত্তি নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার দাবি জানান তিনি।

সবশেষে তিনি জুলাইয়ের আন্দোলনে ফেনীতে নিহত ১১ জনের পরিবারের বিচার না পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং এর দ্রুত বিচার দাবি করেন। পাশাপাশি ফেনীতে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ গ্যাস সংযোগ প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবি সংসদে তুলে ধরেন এই সংসদ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category