• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Headline
ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

কে হচ্ছেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী?

আন্তর্জাতিক ডেস্ক / ১১২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

অ্যান্ডি বার্নহ্যাম

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এরপরই দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস দেখা দিয়েছে। কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, দলের নতুন নেতা নির্বাচনের জন্য আগামী ৯ জুলাই থেকে মনোনয়ন গ্রহণ শুরু হবে। এর ফলে স্টারমারের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম।লেবার পার্টির ভেতরে ক্রমশই এমন ধারণা শক্তিশালী হচ্ছে যে, বার্নহ্যামের নেতৃত্বের পথে তেমন কোনও বাধা নাও থাকতে পারে। অনেক সংসদ সদস্য মনে করছেন, তিনি যদি প্রার্থী হন, তাহলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নেতৃত্বের আসনে বসতে পারেন। ফলে এক ধরনের ‘অভিষেক’ বা আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে তার নেতা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং অতীতে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীও স্বীকার করেছেন যে, তিনি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় নাও নামতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বার্নহ্যাম নেতৃত্বে এলে স্ট্রিটিংকে গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে।

তবে বর্তমান সময়সূচি অনুযায়ী, নেতৃত্বের প্রতিযোগিতায় অন্য কোনও প্রার্থীও অংশ নিতে পারেন। বিশেষ করে দলের মধ্যপন্থী বা কেন্দ্র-ডানপন্থী অংশের কেউ নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্যোগ নেবেন কি না, রিপোর্ট লেখা পর্যন্ত তা স্পষ্ট নয়।

তবুও রাজনৈতিক মহলের অধিকাংশেরই ধারণা, অ্যান্ডি বার্নহ্যামই লেবার পার্টির পরবর্তী নেতা হওয়ার সবচেয়ে সম্ভাব্য ব্যক্তি। অনেক পর্যবেক্ষক ইতোমধ্যে তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেও দেখছেন।

কিয়ার স্টারমার জানিয়েছেন, তিনি লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) কাছে প্রস্তাব করবেন যাতে ৯ জুলাই থেকে নেতৃত্ব নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু করা হয়। তিনি আরও বলেন, সংসদের গ্রীষ্মকালীন অবকাশ শুরু হওয়ার আগেই, অর্থাৎ ১৬ জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

যদি নেতৃত্ব নির্বাচনে একাধিক প্রার্থী অংশ নেন, তাহলে প্রতিযোগিতামূলক ভোটাভুটির মাধ্যমে নতুন নেতা নির্বাচন করা হবে। সেক্ষেত্রে আগামী ১ সেপ্টেম্বর সংসদ অধিবেশন পুনরায় শুরু হওয়ার আগেই নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, যদি অ্যান্ডি বার্নহ্যাম ৯ জুলাই মনোনয়ন পর্বে একক প্রার্থী হিসেবে আবির্ভূত হন এবং তার বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরই তিনি লেবার পার্টির নেতা নির্বাচিত হতে পারেন।

তবে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category