• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
এক ছাদে হাজার স্বপ্ন—নাটোরের ব্যাংকার আশরাফি নোমানের সবুজ বিপ্লবে বদলাচ্ছে নগর জীবনের পরিবেশচিত্র সংবাদ সম্মেলনে হামলা-ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ: কমলগঞ্জে ভূমিদস্যুদের কবলে নিরীহ পরিবার ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতা পেটান করলে বিএনপি নেতা রানা প্লাজা ট্র্যাজেডি : বছর যায়, বিচার শেষ হয় না শাহবাগে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ বিমান বাহিনীতে নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ প্রথমবার বৈদ্যুতিক স্কুটার কিনলে কী কী দেখে কিনবেন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর তারিখ জানালেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর পরিকল্পনা রয়েছে। ২ থেকে ৩ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।

রশিদুজ্জামান বলেন, কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। পিপিপি মডেলে এগুলো করতে চাই, যাতে দার্জিলিং না গিয়ে মানুষ বাংলাদেশে আসে। পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেলে পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category