• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

অষ্টগ্রামে কবরস্থানের জায়গায় দলীয় কার্যালয় নির্মাণ ও বাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ৯৩ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

ছবি বর্তমান বাংলাদেশ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়ার বিরুদ্ধে জমি দখল, বসতবাড়ি থেকে উচ্ছেদ, চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সাখাওয়াত আলী খান বাবুল ও জনি মিয়া নামে দুই ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে সাখাওয়াত আলী খান বাবুল অভিযোগ করেন, ২০০৯ সালে তার চাচা মাহবুব আলী খানের কাছ থেকে ৯.৫ শতাংশ বসতভূমি ও দুটি টিনসেড ভবন ক্রয় করেন। দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়া তার সম্পত্তি দখল করে নেন বলে তিনি দাবি করেন। এছাড়া অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের উপস্থিতিতে তার পারিবারিক কবরস্থানের অংশে বিএনপির কার্যালয় নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

অপরদিকে জনি মিয়া অভিযোগ করেন, ২০১৫ সালে সজু মিয়ার কাছ থেকে ক্রয় করা ৩ শতাংশ বসতভিটা ও একটি পুরাতন ভবন সংস্কারের উদ্যোগ নিলে তাকে বাধা দেওয়া হয়। তার দাবি, সজু মিয়া তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন এবং পরে তাকে বাড়ি থেকে বের করে দেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ তাকে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি পরিবারসহ চরম দুর্ভোগে রয়েছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বারবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category