• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

আরাগচির পাকিস্তান সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল ইরানি মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক: / ৪৬ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পুনরায় পাকিস্তান সফর নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নাকচ করে দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরাগচির এই ইসলামাবাদ সফরের সঙ্গে পরমাণু আলোচনার কোনো সম্পর্ক নেই।

মূলত চলমান যুদ্ধ বন্ধের একটি কার্যকর রূপরেখা নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পরামর্শ চালিয়ে যাওয়ার অংশ হিসেবেই তিনি আবার পাকিস্তানে ফিরেছেন।

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আরাগচির আলোচনা ইতিবাচক মোড় নেয়। সেই আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেই তার এই দ্বিতীয় দফা সফর।

তাসনিম নিউজ স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান আলোচনাগুলো কেবল আঞ্চলিক নিরাপত্তা ও যুদ্ধ পরিস্থিতির ওপর কেন্দ্র করে পরিচালিত হচ্ছে এবং এখানে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করাসহ যুক্তরাষ্ট্রের শর্ত পূরণে একটি প্রস্তাব দিয়েছে। আরাগচি ওমান সফরের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করার পরপরই ট্রাম্প তার প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করে দিয়েছিলেন।

তবে ইরানের সংবাদমাধ্যমগুলো ট্রাম্পের এই দাবি বা পরমাণু সংশ্লিষ্ট আলোচনার বিষয়টি সরাসরি অস্বীকার করে বর্তমান সফরটিকে সম্পূর্ণ রাজনৈতিক ও কৌশলগত পরামর্শ হিসেবেই তুলে ধরছে।

আরাগচির এই কূটনৈতিক দৌড়ঝাঁপ আঞ্চলিক রাজনীতিতে এখন বড় ধরনের আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে।

সূত্র: আলজাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category