• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত ঐতিহাসিক যাত্রা রূপপুরে জ্বালানি লোডিংয়ের বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ধান জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত হজযাত্রীদের সেবায় মক্কায় বিশেষ উদ্যোগ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ জিতলেন তমা রশিদ যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ১১ কেন্দ্র স্থগিত কোস্ট গার্ডকে আধুনিক করতে পদক্ষেপ নিয়েছে সরকার—স্বরাষ্ট্রমন্ত্রী

আমি কোনো বানোয়াট কথা বলিনি : ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন,  আমি কোনো বানোয়াট কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে, এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছেন। আমাদের ওয়েবসাইটে এটা এভেলেবল। চেক এবং ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পরে এই তালিকাগুলো করেছি।

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তিনি (প্রতিমন্ত্রী) বলেছেন, শহীদদের সংখ্যা যদি ৮০০ প্লাস হয়, তাহলে আমি ১২০০ বাড়িতে গেলাম কীভাবে? ফ্যামিলিতে গেলাম কীভাবে?

বিরোধী দলীয় নেতা বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী রাজিব আহসান সংসদ কক্ষে ছিলেন না। বিরোধী দলীয় নেতা বিষয়টি উল্লেখ করে বলেন, উনি (প্রতিমন্ত্রী) থাকলে উনাকে বলতাম যে তথ্য মাননীয় প্রতিমন্ত্রীর (মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী) কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। সালাহউদ্দিন (সুলতান সালাহউদ্দিন টুকু) সাহেব তাঁর বক্তব্যে নিজেই বলেছেন যে শুধু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের লোকরাই শহীদ হয়েছে ১০০০-এর উর্ধে।

আমি যদি তার কথাটাই সমর্থন করি, তাহলে হিসাব এখান থেকেই তিনি পাবেন; আমার কাছে কষ্ট করে আসতে হবে না।

শফিকুর রহমান বলেন,  ‘এই ব্যাপারে আমার কথা দেশের কোনো সংস্থার উদ্ধৃতি নয়, জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছে এ সংখ্যাটা ১৪০০-এর বেশি। বিভিন্ন জায়গায় যখন যাই কিছু মানুষ আসেন, তারা অসহায়ের মতো আমাদের দিকে তাকায় থাকেন । এরপর বলেন, ‘আমার বাবাটার কোনো খবর আপনাদের কাছে আছে কিনা?” ওই যে দুইদিন ইন্টারনেট বন্ধ করে মানুষ খুন করে গুম করা হয়েছে, তাদের হিসাব তো কেউ দিচ্ছে না।

এ সংখ্যা তো আরও বেশি। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলব, তখন আমাদের কথাগুলো…আমি অনুরোধ করছি, এটা যেন দায়িত্বশীল আচরণ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category