• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে শিশুর মৃত্যু

মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ছড়ায় গোসল করতে নেমে রুদ্র তাঁতি (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরিছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুদ্র তাঁতি খেজুরিছড়া চা বাগানের বাসিন্দা ও চা বাগানের গাড়িচালক কমল তাঁতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে রাজঘাট নার্সারি-সংলগ্ন লাংলিয়া ছড়ায় গোসল করতে যায় রুদ্র। একপর্যায়ে তার সঙ্গে থাকা অন্য শিশুরা গোসল শেষে ছড়া থেকে উঠে এলেও রুদ্রকে দেখতে পায়নি। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকাবাসী ছড়া ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় ৪০ থেকে ৫০ জন স্থানীয় বাসিন্দা ছড়ায় নেমে তল্লাশি চালান। প্রায় আধাঘণ্টা অনুসন্ধানের পর ছড়া থেকে রুদ্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় চা বাগান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছিল। তবে স্থানীয়দের তল্লাশিতে মরদেহ উদ্ধারের পর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

রাজঘাট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বৈশিষ্ট্য গোয়ালা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় রুদ্রের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিকেলেই সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোলায়মান আকঞ্জী বলেন, “শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে রওনা হওয়ার প্রায় ১৩ মিনিট পর স্থানীয় ইউপি সদস্য ফোন করে জানান, এলাকাবাসী ইতোমধ্যে ছড়া থেকে রুদ্রের মরদেহ উদ্ধার করেছেন। পরে উদ্ধারকারী দলকে আর ঘটনাস্থলে যেতে হয়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category