• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

দিনাজপুর জেলা প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ১০২ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ ও এমডির পুনর্বহাল, গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম দিনাজপুর জেলা শাখা।

মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় শহরের লিলির মোড়ে গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে অপসারণের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, ব্যাংকের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে একটি মহল ব্যাংকটির পরিবেশ ও কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধন থেকে ঢাকায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানানো হয়। এ সময় বক্তারা দাবি করেন, এস আলম গ্রুপ ব্যাংক খাতের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে, যার ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান এর প্রায় ৩ কোটি গ্রাহক রয়েছে। ব্যাংক দখলের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী নজরুল ইসলাম, সদস্যসচিব আব্দুর রাজ্জাক, ব্যাংকের গ্রাহক সাদাকাত আলী খান, অ্যাডভোকেট ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, আকবর হোসেন, মাহবুবুর রহমান, মো. সিরাজুল ইসলাম, মতিউর রহমান কামাল, নাসির উদ্দীন ও আব্দুল বাতেনসহ অন্যান্যরা।
মানববন্ধন শেষে বক্তারা ইসলামী ব্যাংকের সুশাসন, জবাবদিহিতা ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category