• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী দেখে যাওয়ার পর হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক বর্তমান বাংলাদেশ / ১১০ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

­হাতিরঝিল লেকের আবর্জনা পরিষ্কার শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ শনিবার সকালে ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সরেজমিনে দেখে অসন্তোষ প্রকাশের পর রাজধানীর হাতিরঝিল লেকের আবর্জনা পরিষ্কার শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ শনিবার সকাল থেকে দেড় শতাধিক কর্মী নিয়ে হাতিরঝিল লেকে পরিচ্ছন্নতা অভিযান চলছে।

সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার বিভিন্ন এলাকা ঘুরে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি দেখেছেন। এরপর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নৌকায় তোলা হচ্ছে হাতিরঝিলের আবর্জনা। আজ শনিবার সকালেছবি: সংগৃহীত

গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকার কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও চলমান উন্নয়নকাজের পরিস্থিতি দেখেন। এ সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর ওই পরিদর্শনের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা–আবর্জনা পরিষ্কার, পানিনিষ্কাশনের স্থান সচল করা এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাতিরঝিলে চলছে পরিচ্ছন্নতা অভিযান। আজ শনিবার সকালে ছবি: সংগৃহীত

হাতিরঝিল লেকে পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতি ঈদেই এ সমস্যা হয়। বিশেষ করে কোরবানির ঈদের সময় মানুষ লেকের পাড়ে বেশি আবর্জনা ফেলেন। আমরা প্রতিবারই এভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি।’

পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে বলেও জানান রাজউক চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category