পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার কয়েদিকে মুক্তির আদেশ দিয়েছে সরকার।
রোববার (২৪ মে) কারা অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সাজা মওকুফ পাওয়া ব্যক্তিরা হলেন-ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার; খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ; রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুযা এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদি আব্দুল মালেক।