• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবককে আটকে রেখেছে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক / ৮০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

নারায়ণগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর এক যুবককে আটকে রেখেছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে শুক্রবার (২২ মে) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পুলিশ রাতে ওই যুবককে আটক করতে গেলে এলাকাবাসী বাধা দেয়। তাকে আটক করে মারধর করে স্থানীয়রা। রাত ১টার দিকে পুলিশের সহযোগিতায় ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন- একই এলাকার হিরো ও সোহেল।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে হিরোকে পেয়ে আটক করে। অপর অভিযুক্ত সোহেল ওই এলাকা থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। কিছু সময় পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান মুন্সীগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের আটকের জন্য অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর কাছে জানতে চাইলে তিনি এশিয়া পোস্টকে বলেন, অভিযুক্ত একজনকে এলাকাবাসী আটক করেছে। আমাদের পুলিশ সেখানে গেছে, কিন্তু এলাকাবাসী পুলিশকে ঢুকতে দিচ্ছে না। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category