• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

বর্তমান বাংলাদেশ প্রতিবেদক / ১০৭ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ধর্ষণ, শিশু হত্যা ও হামে ৫ শতাধিক শিশু মৃত্যুর প্রতিবাদে সূত্রাপুরের লোহারপুল মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সূত্রাপুর থানা কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে।

শুক্রবার বিকালে সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির অন্যতম নেতা কমরেড জাহিদ হোসেন খান, সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গেন্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক তনিমা নাহার সোমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রীজম ফকির প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে বিচারবিভাগের দীর্ঘসূত্রতা ন্যায়বিচারের পরিপন্থী। এ কারণে বিচারহীনতার অপসংস্কৃতি তৈরি হয়েছে। শিশু ধর্ষণ, হত্যা, নিপীড়ন ও সহিংসতা বন্ধ করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ ধরনের হত্যাকাণ্ড এবং নির্যাতনের শাস্তি নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা কেনা এবং বিতরণ না করার কারণে পাঁচ শতাধিক শিশু হত্যার দায়ে ড. ইউনূস, তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category