• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

পল্লবীর সেই শিশুসহ সব ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এনসিপির মশালমিছিল

নিজস্ব প্রতিবেদক ঢাকা / ৬৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মশালমিছিল শেষে এনসিপির সমাবেশ। ঢাকা, ২১ মে ছবি: এনসিপির সৌজন্যে।

রাজধানীর পল্লবীর সেই শিশুসহ সব ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মশালমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–ঢাকা উত্তর মহানগর। বৃহস্পতিবার রাত ৯টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সমাবেশ শেষে মশালমিছিল শুরু হয়। মশালমিছিল বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত হয়।

মশালমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন দলের যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ মনসুর।

সমাবেশে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, আজ পল্লবীর সেই শিশু, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাবির ছাত্রী নিপীড়ন ও হত্যার শিকার হন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়ন ঘটে।

ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা বলেন, নারীদের নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তাঁদের সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবশক্তির নেতা তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, নুর আমিন খান, ওয়াহিজ্জামান সুমন, রেহেনা আক্তার, তাহমিনা শারমিনসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category