• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন আজ

গাজীপুর প্রতিনিধি বর্তমান বাংলাদেশ / ৪৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান/ ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (২০ মে) সরকারি সফরে শৈশবের স্মৃতি বিজরিত গাজীপুরে যাচ্ছেন। স্মৃতি ও উন্নয়নের এক অপূর্ব মেলবন্ধনে তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো গাজীপুর জেলা ও মহানগরীজুড়ে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে অভূতপূর্ব উৎসাহ ও উচ্ছ্বাস।

প্রধানমন্ত্রীর এই সফরের মূল আকর্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ এবং দেশের প্রথম বিশেষায়িত দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন।

সফিপুর আনসার একাডেমিতে জাতীয় সমাবেশ:

আজ সকালে প্রধানমন্ত্রী সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ ও রাষ্ট্রীয় কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সেখানে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

দেশের প্রথম দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট:

আনসার একাডেমির অনুষ্ঠান শেষে দুপুরে প্রধানমন্ত্রী গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ ধরপাড়া (গাছা এলাকা) সংলগ্ন স্থানে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

দুর্যোগ মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এ ধরণের বিশেষায়িত ইনস্টিটিউট বাংলাদেশে এটাই প্রথম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ ধরনের বিশেষায়িত ভবন বাংলাদেশে এটাই প্রথম। এই ইনস্টিটিউট দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের সময়সূচি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদ হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি।

সরকারি সূচি অনুযায়ী:

• দুপুর ১টা ৩০ মিনিট: আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ।

• দুপুর ২টা ০০ মিনিট: প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগদান করবেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন, দোয়া অনুষ্ঠান ও প্রকল্প সম্পর্কিত উপস্থাপনা পরিদর্শন করবেন।

• দুপুর ২টা ১৫ মিনিট: সুধী সমাবেশ। এতে স্বাগত বক্তব্য, বিশেষ অতিথি ও সভাপতির বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

গাজীপুরের সাথে আবেগ ও ইতিহাসের গভীর টান

প্রধানমন্ত্রীর এই সফর কেবল উন্নয়নমূলক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে গভীর এক আবেগ ও পারিবারিক ইতিহাস। গাজীপুরের এই মাটির সাথে জড়িয়ে আছে তাঁর শিশুকালের মধুর স্মৃতি। একই সাথে এ শহরে প্রোথিত রয়েছে তাঁর পিতা, আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে গাজীপুরকে ঢাকা জেলা থেকে আলাদা করে নতুন ‘মহকুমা’ হিসেবে ঘোষণা করেছিলেন এবং নিজে উপস্থিত থেকে সেই ঐতিহাসিক মহকুমা ভবনের উদ্বোধন করেন। শহীদ জিয়ার সেই দূরদর্শী সিদ্ধান্তের কারণেই আজ গাজীপুর একটি অন্যতম প্রধান অর্থনৈতিক ও প্রশাসনিক হাবে পরিণত হয়েছে। ফলে এই অঞ্চলের মানুষের হৃদয়ে তাঁর পরিবারের প্রতি রয়েছে এক গভীর আত্মিক টান এবং আজন্ম কৃতজ্ঞতা।

গাজীপুরের মাটিতে মিশে আছে তারেক রহমানের শৈশব ও পিতার কর্মময় স্মৃতি। প্রধানমন্ত্রীর এই সফর কেবল উন্নয়নমূলক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে গভীর এক আবেগ ও ইতিহাস। গাজীপুরের এই মাটির সাথে জড়িয়ে আছে তাঁর শিশুকালের মধুর স্মৃতি।

ত্রয়োদশ সাধারণ নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গাজীপুর রাজবাড়ী মাঠে জনসভায় বক্তব্য রাখার সময় তিনি স্মৃতিচারণ করে বলেছিলেন, এ গাজীপুরের মানুষের কাছে আমার অধিকার রয়েছে। গাজীপুর রাজবাড়ী মাঠের দক্ষিণ-পশ্চিম কর্নারে একটি দুই কক্ষের বাসায় আমি আমার পিতা মাতা ও ছোট ভাইকে নিয়ে বসবাস করেছি। এ মাঠে আমার শৈশব কেটেছে।

প্রস্তুতি ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতিক্রিয়া:

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কালিয়াকৈর উপজেলার সফিপুরসহ পুরো গাজীপুর মহানগরীকে নান্দনিক সাজে সাজানো হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সব মিলিয়ে, আগামীকালের এই সফরটি গাজীপুরবাসীর জন্য এক ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

টঙ্গীর বিএনপি নেতা গাজী সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর এই সফর কেবল উন্নয়নমূলক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে গভীর এক আবেগ ও ইতিহাস। গাজীপুরের এই মাটির সাথে জড়িয়ে আছে তার শিশুকালের মধুর স্মৃতি। একই সাথে এ শহরে প্রোথিত রয়েছে তার বাবা, আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জরুল করিম রনি বলেন, “গাজীপুরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে গাজীপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত এবং সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। সিটির রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুরো নগরীকে নান্দনিক ও বর্ণিল সাজে সাজানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category