• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

কাঁঠালিয়ার বিভিন্ন পয়েন্টে আমির হোসেন আমুর মুক্তির দাবীতে পোস্টার, জনমনে ক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি / ৫৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবীতে পোস্টার সাঁটানো হয়েছে। গত তিন দিন ধরে উপজেলা শহরের বিভিন্ন সড়ক, উপজেলা পরিষদের প্রবেশপথের গেটে, বাজার এলাকা ও জনসমাগমস্থলে এসব পোস্টার মানুষের নজরে আসছে।

স্থানীয় সূত্র জানায়, কাঁঠালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে পোস্টার দেখা গেছে। পোস্টারগুলোতে আমির হোসেন আমুর ছবি ব্যবহার করে ‘নিঃশর্ত মুক্তি চাই’ লেখা রয়েছে। পাশাপাশি তার রাজনৈতিক পরিচয়ও উল্লেখ করা হয়েছে।

কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে গোপনে পোস্টারগুলো সাঁটানো হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন বলেন, রাতের আঁধারে আওয়ামী লীগের দোসররা পোস্টার লাগিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জানাই।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে কে বা কারা পোস্টার লাগিয়েছে তা শনাক্তে পুলিশ কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন প্রকাশ্যে পোস্টার লাগানোর দায় স্বীকার করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category