• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ ৭ জুন

ক্রীড়া প্রতিবেদক / ৫৭ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

        ছবি : সংগৃহীত

তফসিল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ আগামী ৭ জুন।

নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন নিয়ে আসবেন দুজন পরিচালক। পরে ২৫ পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হবেন।

গতকাল এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬-এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন ও সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আজ বিকাল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামীকাল তালিকার ওপর আপত্তি গ্রহণ ও ১৯ মে আপত্তির ওপর শুনানি হবে। শুনানি শেষে সেদিন বিকালেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিতরণ। মনোনয়নপত্র দাখিলের সময় ২১ ও ২২ মে বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। পরদিন ২৩ মে হবে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ। ২৪ মে আপিল গ্রহণ ও শুনানি এবং পরদিন ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। পোস্টাল/ই-ব্যালটের জন্যও আবেদন করতে হবে সেদিনই। ১ জুন পোস্টাল/ই-ব্যালট পাঠানো শুরু হবে, শেষ হবে ৬ জুন। রিটার্নিং অফিসারের কার্যালয়ে পোস্টাল/ই-ব্যালট পৌঁছানোর শেষ সময় ৭ জুন বেলা ১টা।

মিরপুরে বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিনই। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যায়।

তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে ৮ এপ্রিল। তারা ঠিক ২ মাসের মাথায় নির্বাচন দিচ্ছেন।

নির্বাচন পরিচালনার জন্য ১৩ মে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। এর নেতৃত্বে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category