• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

গার্মেন্টসে ঈদের ছুটি ধাপে ধাপে  

নিজস্ব প্রতিবেদক / ৬৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

ছবি সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট কমাতে এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এবার গার্মেন্টস কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সোমবার (১১ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সড়ক মন্ত্রী জানান, গত ঈদুল ফিতরে হঠাৎ করে সব গার্মেন্টস একসঙ্গে ছুটি দেওয়ার ফলে মহাসড়কে ব্যাপক জনচাপ তৈরি হয়েছিল এবং যাতায়াতে বেশ বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।
সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যাত্রী ভোগান্তি কমাতে ধাপে ধাপে গার্মেন্টস ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঘরমুখো মানুষ ও পশুবাহী ট্রাকের চাপ সড়কে সুষমভাবে বণ্টন হবে।তিনি বলেন, ‘গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যেসব ব্যত্যয় ঘটেছিল, সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নেবে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category