• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক / ৬৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ, বলছেন ‘পরিবারকে সময় দিতে চাই’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের এ সহযোগী অধ্যাপক রোববার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০২৪ সালের ২৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রক্টর হিসেবে দায়িত্ব নেন সাইফুদ্দীন আহমদ। প্রায় ২০ মাস দায়িত্ব পালনের পর তিনি সরে দাঁড়ালেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আমি গত ২০ মাস প্রক্টরের দায়িত্ব পালন করেছি। এখন সবকিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই আমি আমার পরিবারকে একটু সময় দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘সামনে যিনি আসবেন, তিনি আরও ভালো দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।’

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আন্দোলন ও অস্থিরতার মধ্যেই প্রক্টরের দায়িত্ব নেন সাইফুদ্দীন আহমদ। দীর্ঘ দিন দায়িত্ব পালনের পর অবশেষে তিনি এই পদ ছাড়ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category