• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
মান্দায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাট বড়লেখায় মালিকানা জমিতে বাঁধাসহ ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২ চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা দেবে জাইকা সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০ কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

সুনামগঞ্জ প্রতিনিধি / ৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সকালে এই সংঘর্ষ শুরু হয়ে দুই ঘন্টার অধিক সময় ধরে চলে। এ সময় দফায় দফায় হামলা ও পাল্টা হামলা হয়। ছবি: বর্তমান বাংলাদেশ

ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাও গ্রামের অধিবাসীদের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে এই সংঘর্ষ শুরু হয়ে দুই ঘন্টার অধিক সময় ধরে চলে। এ সময় দফায় দফায় হামলা ও পাল্টা হামলা হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিত নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ছাতক থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, গতকাল মঙ্গলবার ফুটবল খেলার ফলাফলকে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাও গ্রামের লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এর জেরে আজ  সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category