• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
মান্দায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাট বড়লেখায় মালিকানা জমিতে বাঁধাসহ ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২ চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা দেবে জাইকা সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০ কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি গ্রেপ্তার

নড়াইলে গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা।

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি / ৬ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে হাসানুর শেখকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে, ৪ নভেম্বর সকাল ৬ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। এ ঘটনায় তার ছেলে হাসিবুল শেখ আহত হয়েছেন।
হাসানুরের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপন করেন হাসানুর শেখসহ তার পরিবারের সদস্যরা। এরপর বুধবার সকালে হাসানুর শেখের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপনকৃত সুপারি গাছের চারাগুলোতে পানি দিতে গেলে এ সময় হাসানুরের স্ত্রীকে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা গালমন্দ করেন। সুপারি গাছগুলো তাদের (মামুন) জমি ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি জানার পর হাসানুর ও তার ছেলে হাসিবুল শেখ এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা হাসানুর ও তার ছেলে হাসিবুল কে ভেলা দিয়ে কুপিয়ে হতাহত করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল   ইসলাম সাংবাদিকদের জানান, হাসানুর শেখ ও তার ছেলে হতাহতের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহতের দেহ ময়নাতদন্ত নড়াইল জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category