• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
নওগাঁর বদলগাছীতে কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান ‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’ মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড মধ্যবর্তী নির্বাচনে হার, ট্রাম্পকে খোঁচা দিয়ে ইরানের স্পিকারের পোস্ট ঢাকাসহ ৩ বিভাগের জন্য দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পেতে যাচ্ছে ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক

‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’

সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি / ৬ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ছবি: যুগান্তর

শ্রমিকদের বেতন ভাতার বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। অন্যদিকে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কেউ নাশকতা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে তাদের আইনের আওতায় আনা হবে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পেছনে তালতলা ঝিলের কচুরিপানা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন ভাতা নিয়ে চলমান আন্দোলনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শ্রমিক, মালিকপক্ষ, বিকেএমইএ ও বিজিএমইএর সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত যুক্তিসংগত হবে, সরকার সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেবে। এ লক্ষে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, একটি মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তথ্য রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নামধারী সন্ত্রাসীরা আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও নাগরিক সুবিধাসম্পন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ কাজে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সারা ঢাকা ঘুরে বেড়ান। নগরীর যেখানেই কোনো অসঙ্গতি বা সমস্যা চোখে পড়বে, তা আমাদের জানাবেন। আমরা দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে সেগুলো সমাধানের উদ্যোগ নেব।

তিনি আরও বলেন, ঢাকাকে সত্যিকার অর্থে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে পারলেই এ কর্মসূচির সফলতা আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category