• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Headline
নওগাঁর বদলগাছীতে কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান ‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’ মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড মধ্যবর্তী নির্বাচনে হার, ট্রাম্পকে খোঁচা দিয়ে ইরানের স্পিকারের পোস্ট ঢাকাসহ ৩ বিভাগের জন্য দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পেতে যাচ্ছে ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান

নিজস্ব প্রতিবেদক / ৬ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের হাতে রিপাবলিকানদের চরম পরাজয়ের পর আমেরিকানরা ‘যুদ্ধের বিরুদ্ধে’ ভোট দিয়েছে বলে জানিয়েছে ইরান।

বুধবার (৪ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই মন্তব্য করেন। খবর মিডল ইস্ট আইয়ের।

পোস্টে গালিবাফ লিখেছেন, ‘বিবেক বা জীবনযাত্রার ব্যয়, যে কারণেই হোক আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে ‘না’ বলেছে এবং আমরা এই বার্তা সমর্থন করি।’

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণকারীদের সতর্ক করে তিনি আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক অর্থদাতা ও ব্ল্যাকমেইলারদের সেবা করার জন্য মার্কিন সরকার যদি তাদের জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে তারা জানতে পারবে যে আমাদের ‘না’ এর সঙ্গে একটি দুঃস্বপ্ন নেমে আসবে।’

মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে বড় পরাজয়ের কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে জড়িয়ে পড়া। তার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে মার্কিনদের জীবনযাত্রায়। সেটাই ফুটে উঠেছে এবারের মধ্যবর্তী নির্বাচনে। ট্রাম্প নিজেও স্বীকার করে নিয়েছেন যে, ইরান যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে। তার মতে, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে। আর সেই চাপ ভোটারদের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এর একটা অংশ ছিল ইরান। তবে একই সঙ্গে মানুষ বুঝেছে, ইরান নিয়ে আমি কী করেছি, সেটার গুরুত্ব কতটা।’

তিনি আরও বলেন, ‘মানুষ ইরান নিয়ে আমার কাজের সঙ্গে একমত। তবে বেশি দামে জ্বালানি কেনার স্বল্পমেয়াদি পরিণতি তারা সম্ভবত নিতে চায়নি। আর সেটা আমি বুঝতে পারছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category