• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প নির্বাচনে হেরে ট্রাম্প বললেন, আমি কাউকে দোষ দিতে চাই না হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ ট্রাম্পকে ছুড়ে ফেলে রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের জয় নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারে জোর স্বরাষ্ট্রমন্ত্রীর সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলা, গ্রেফতার ১১ মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে ডেমোক্র্যাটরা কাজ না করেই হরিলুট, দুদকের তদন্তে গোমর ফাঁস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা আইনি অধিকারের মধ্যে হত্যার অধিকার আছে পুলিশের

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

  • পুলিশের বলপ্রয়োগ করার আইনি অধিকার আছে— এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বললেন, আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার পুলিশের আছে, যদি সেই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়। তবে বিগত সরকারের আমলের মতো বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের পথে হাঁটবে না বর্তমান সরকার। গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম এবং চলমান ইস্যুতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।

সরকার আগের মতো আন্দোলন দমনের পথে যেতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলছিলেন, ‘বাংলাদেশের পুলিশ আর কখনো হাসিনার পুলিশের মতো হবে না। আমি নাগরিক হিসেবে বলছি, সরকারে থাকা মানুষ হিসেবে বলছি না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে কোথাও কোথাও অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের ঘটনা দেখা গেছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেছেন, ‘এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন, কোথাও কোথাও ডিসপ্রপোশনেট বলপ্রয়োগের ঘটনা ঘটেছে। তবে যে কথাটা বলতে চেয়েছি, আগে যেভাবে এগুলো দমন করার চেষ্টা করা হয়েছে, এই সরকার সেভাবে চাচ্ছে না। কারণ, দিনের শেষে আমরা কিশোর গ্যাং বলি বা অন্য কাউকে বলি না কেন, তারা এই রাষ্ট্রের নাগরিক।’

আন্দোলনকারীদের বিষয়ে গোয়েন্দা তথ্য থাকার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘গোয়েন্দা তথ্য আছে এবং সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন, এটা কীভাবে হচ্ছে? এর সবকিছুই সেই বাহিনীর কাছে আছে। কিন্তু আমরা এটাকে এমনভাবে করতে চাই, যেন জনগণের ওপরে খুব কম ভয়-ক্ষতি হয়, খুব কম সমস্যা হয়।’

পোশাকশ্রমিকদের আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বললেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার কারণে শ্রমিকদের জীবন কঠিন হয়ে উঠেছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে। আমরা আশা করি, খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ হবে। কারণ, প্রাথমিকভাবে কিন্তু শ্রমিকরাও মাঠে নেমেছিলেন, তাদের কিছু ন্যায্য দাবি ছিল। এখন যেহেতু কমিশন তৈরি হয়েছে, আমরা আশা করি তাদের আমরা বোঝাতে পারব।’

শ্রমিকদের আন্দোলন কেন্দ্র করে অন্য কোনো গোষ্ঠী অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কি না— এমন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেছেন, ‘আমাদের পোশাকশ্রমিকরা মাঠে নেমেছেন, সেটার ভেতরে ঢুকে অন্যরা এ কাজটি করছে। তারা না নামলে এ সমস্যা হয় না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category