• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Headline
নড়াইলের কালিয়ায় মুক্তি যোদ্ধাদের সমাবেশ ও মানববন্ধন। সান্তাহারে ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেপ্তার ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে জনগণকে অসন্তুষ্ট করছে সরকার। ইকরামুল হক ব্যবসায়ীদের স্বার্থে এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে সাইফুল হক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ভুল ফেস করাটাও জীবনের অংশ: মৌসুমী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী ৭ নভেম্বর টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

মাঠে যমুনা-পদ্মার দাপুটে জয়, ম্যাচসেরা জুয়েল ও পান্না

ক্রীড়া ডেস্ক, বর্তমান বাংলাদেশ: / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

                               এস. জুয়েল                                                      পান্না

 

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের
চলমান ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট-বলের রোমাঞ্চকর লড়াইয়ে জয়জয়কার টিম যমুনা এবং টিম পদ্মার। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে মেঘনাকে ৮ উইকেটে হারিয়েছে যমুনা। অন্যদিকে, ষষ্ঠ ম্যাচে ব্রহ্মপুত্রের বিপক্ষে ১৪ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে পদ্মা। ম্যাচ দুটিতে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন এস. জুয়েল এবং পান্না।

মেঘনাকে উড়িয়ে দিল যমুনা
দিনের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেঘনা ও যমুনা। প্রথমে ব্যাট করতে নেমে যমুনার বোলিং তোপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় মেঘনা।

১১৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি যমুনার ব্যাটসম্যানদের। মাত্র ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ফলে ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করে যমুনা। বল হাতে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার এবং পরে ব্যাট করতে নেমে অপরাজিত ২৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন এস. জুয়েল।

ব্রহ্মপুত্রকে হারিয়ে পদ্মার উল্লাস
দিনের অন্য আরেকটি হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় পদ্মা ও ব্রহ্মপুত্র। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় পদ্মা।

১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান তুলতে সক্ষম হয় ব্রহ্মপুত্র। ফলে ১৪ রানে জয় পায় টিম পদ্মা।

পদ্মার জয়ের পেছনে মূল ভূমিকা রাখেন পান্না। ব্যাট হাতে খেলেন ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর বল হাতেও ৪ ওভার জুড়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর আধিপত্য বিস্তার করেন। ফিল্ডারদের ক্যাচ মিসের কারণে দুর্ভাগ্যবশত কোনো উইকেট না পেলেও তার নিখুঁত ও আগ্রাসী বোলিং ব্রহ্মপুত্রের ব্যাটসম্যানদের চেপে ধরেছিল। এই অলরাউন্ড পারফরম্যান্সের কারণে পান্না ম্যাচসেরার পুরস্কার পান।ব্রহ্মপুত্রের প্রথম পরাজয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category