• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline
নওগাঁর বদলগাছীতে কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান ‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’ মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের শোচনীয় পরাজয়, যা বলল ইরান এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ড মধ্যবর্তী নির্বাচনে হার, ট্রাম্পকে খোঁচা দিয়ে ইরানের স্পিকারের পোস্ট ঢাকাসহ ৩ বিভাগের জন্য দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন : প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর পেতে যাচ্ছে ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার ঝুঁকি প্রবল

আন্তর্জাতিক ডেস্ক / ১০ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ওপর আবারও মার্কিন হামলার ঝুঁকি অত্যন্ত বাস্তব হয়ে দেখা দিয়েছে। এই অবস্থায় তেহরানও পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে। এদিকে, ক্রমবর্ধমান এই আঞ্চলিক উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং গুরুত্বপূর্ণ নৌপথগুলো নিরাপদ রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন।সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো ও রাজনৈতিক বিশ্লেষক নিগার মোর্তজাভি আল জাজিরাকে জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ইরান ছাড় দিতে রাজি থাকলেও নিজেদের দরকষাকষির ক্ষমতা হারাতে চায় না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দুটি যুদ্ধের পর মার্কিন নেতৃত্বের ওপর ইরানের আস্থা প্রায় নেই বললেই চলে।

মোর্তজাভি সতর্ক করে বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর আরেকটি মার্কিন হামলার ঝুঁকি খুব বাস্তব। তিনি জানান, ইরানের সামরিক নীতি ও বক্তব্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটির কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, নতুন করে হামলা হলে তেহরান আর আগের মতো সংযম দেখাবে না, বরং দ্রুত ও আগ্রাসী জবাব দেবে, যা যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়িয়ে তুলতে পারে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী হয়েছে চীন। ১৯৭৮ সালে চীনের সঙ্গে ওমানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথমবারের মতো বেইজিং সফর করছেন দেশটির রাষ্ট্রপ্রধান সুলতান হাইথাম বিন তারিক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই অঞ্চলকে পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান জানিয়েছেন। দুই নেতাই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল এবং সংঘাতের কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী বাঘেরি কানির সঙ্গে সাক্ষাতে বলেন, সংঘাত দীর্ঘায়িত হচ্ছে এবং আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব। চীন চলতি মাসেই ইরান, ওমান ও সৌদি আরবে তাদের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছে। ওমানও এই অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনতে বেইজিংয়ের বৃহত্তর ভূমিকাকে স্বাগত জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category