• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে বসত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট, আহত ২ নড়াইলের কালিয়ায় মুক্তি যোদ্ধাদের সমাবেশ ও মানববন্ধন। সান্তাহারে ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেপ্তার ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে জনগণকে অসন্তুষ্ট করছে সরকার। ইকরামুল হক ব্যবসায়ীদের স্বার্থে এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে সাইফুল হক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ভুল ফেস করাটাও জীবনের অংশ: মৌসুমী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

সোলার এক্সপোতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশ মাউশির

নিজস্ব প্রতিবেদক / ১০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

  • রাজধানীতে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’ পরিদর্শনে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাবনাময় প্রতিষ্ঠানের প্রধান এবং প্রশাসনিক ও কারিগরি কর্মকর্তাদেরও মেলায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন সেবা তুলে ধরা হবে।

সোমবার (২ নভেম্বর) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ফোকাল পয়েন্ট কর্মকর্তা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাবনাময় প্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও কারিগরি কর্মকর্তাদের মেলা পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে মেলায় গিয়ে সৌরপ্রযুক্তির আধুনিক উদ্ভাবন ও সেবামূলক স্টলগুলো ঘুরে দেখতে পারেন, সে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা খাতে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category