• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে বসত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট, আহত ২ নড়াইলের কালিয়ায় মুক্তি যোদ্ধাদের সমাবেশ ও মানববন্ধন। সান্তাহারে ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেপ্তার ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে জনগণকে অসন্তুষ্ট করছে সরকার। ইকরামুল হক ব্যবসায়ীদের স্বার্থে এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে সাইফুল হক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ভুল ফেস করাটাও জীবনের অংশ: মৌসুমী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

ঢাকা ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ওপর পুলিশী হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নিন্দা।

নিজস্ব প্রতিবেদক / ১৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আলোচনার মাধ্যমে দ্রুত শ্রমিকদের বাঁচার মতো ন্যায্য মজুরি নির্ধারণ করুন ।

ঢাকা, আশুলিয়া সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সমাবেশে পুলিশ ও বিজিবির হামলা, নির্বিচারে লাঠিপেটা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একইসঙ্গে শ্রমিকদের ওপর এই দমনপীড়ন অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানানো হয়েছে।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক স্পষ্ট ভাষায় বলেছেন, শ্রমিকদের বেঁচে থাকার এই ন্যায্য ও স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র হিসেবে দেখে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের বাঁচার দাবিকে ষড়যন্ত্র হিসেবে দেখে এর ন্যায্যতা নষ্ট করা যাবেনা। একইসাথে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলন কোন অপশক্তি যাতে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে শ্রমিকদেরকে সতর্ক থাকতে হবে।
তিনি উল্লেখ করেন, পোশাক খাতের জন্য সম্প্রতি ন্যূনতম মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা চলছে। তিনি এই অবস্থায় উদ্ভূত সংকট সমাধানে শ্রমিক ভাইবোনদের শান্ত, সংযত ও ধৈর্য ধারণ করার আহ্বান জানান। তিনি বলেন, অনির্দিষ্টকাল কারখানা বন্ধ করে রাখা এই সংকটের সমাধান নয়, বরং সরকার ও মালিকপক্ষের সাথে শ্রমিকদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস তৈরি করাটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, কালক্ষেপণ না করে দ্রুত সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বাস্তবসম্মত আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিকদের বাঁচার মতো একটি ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা জরুরী।
তিনি সংকট উত্তরণে শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ করার আহবান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category